চট্টগ্রামে আ.লীগের মিছিল ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ওসিসহ আহত ৬

চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও একটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে নগরের পোর্ট কানেক্টিং রোডের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে তালতলা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলের খবর পেয়ে বন্দর থানা-পুলিশের একটি দল সেখানে গিয়ে তাঁদের বাধা দেয়। এ সময় মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের সঙ্গে পুলিশের উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। ভাঙচুর করা হয় পুলিশের একটি গাড়ির কাচও।

এতে ওসি আবদুর রহিমসহ পুলিশের ছয় সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মিছিলকারীদের ধাওয়া করে। পরে ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করা হয়।
পুলিশের ওপর হামলা এবং সন্ত্রাসবিরোধী আইনে এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা হয়েছে। হামলার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
বন্দর থানার ওসি আবদুর রহিম বলেন, মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। এ সময় পুলিশের একটি গাড়ির কাচ ভাঙচুর করা হয়। ঘটনার পর পুলিশ ধাওয়া দিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ

নির্ধারিত সময়ের আগেই সরকারি বাসা বুঝিয়ে দিয়েছি: আসিফ মাহমুদ

সন্দ্বীপে শিশুকে আছাড় মেরে হত্যা, ইতালি প্রবাসীর যাবজ্জীবন

হালিশহরে সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ‘ভেড়া সাইফুল’

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি, সুস্থ হয়ে ফিরব: চুয়েটের ভিসি

চট্টগ্রামের ৪১ ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তোলা হবে: মেয়র শাহাদাত

শিক্ষার্থীদের কম্পিউটার ও এআই শিক্ষা অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামে নকল ঘি তৈরি ও বিভিন্ন অনিয়মে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা কারাগারে

