চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা কারাগারে

চট্টগ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ নুরুন্নবী মুন্নাকে (৩৮) গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত ওই প্রবাসীর স্ত্রীকেও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রবাসীর ভাইয়ের দায়ের করা একটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালতে হাজির করা হয়। পরে আদালত শুনানির পর দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, বুধবার (৯ সেপ্টেম্বর) নগরের আকবরশাহ থানার বিশ্ব কলোনি আই-ব্লকের একটি ফ্ল্যাট থেকে অভিযুক্ত নারীসহ এএসআই নুরুন্নবী মুন্নাকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। গ্রেফতার নুরুন্নবী মুন্না ডিএমপিতে এএসআই হিসেবে কর্মরত। অন্যদিকে, ভুক্তভোগী নারী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী ২০১৮ সালে সৌদি আরবে যান। এরপর থেকে তার স্ত্রী ও সন্তানদের দেখাশোনা করতেন প্রবাসীর ছোট ভাই। এএসআই নুরুন্নবী মুন্না পূর্বে আকবরশাহ থানায় কর্মরত থাকার সময় ২০২১ সালের জুন মাসে পূর্বপরিচয়ের সূত্র ধরে ওই নারীর বাসায় যাতায়াত শুরু করেন। একপর্যায়ে তাদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় নুরুন্নবী ওই প্রবাসীর ফ্ল্যাটে যান এবং সেখানে অবস্থান করেন।
এজাহারে আরও অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ওই ফ্ল্যাট থেকে প্রবাসীর পাঠানো ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৫ লাখ টাকা সরিয়ে ফেলেছেন। খোয়া যাওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ২৬ লাখ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় প্রবাসীর ভাই বাদী হয়ে দণ্ডবিধির ৪৯৪, ৪৯৭, ৩২৩, ৩৮০, ৫০৬ ও ৩৪ ধারায় আকবরশাহ থানায় মামলা দায়ের করেন।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে স্থানীয়রা এএসআই নুরুন্নবী মুন্নাকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় প্রবাসীর ভাই বাদী হয়ে থানায় ব্যভিচার, মারধর, চুরি ও হুমকি দেওয়ার অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি ও ভারত ম্যাচ বয়কট নিয়ে যা বললেন পাক অধিনায়ক

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে পা রাখলো পাকিস্তান দল

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক মামলায় বঙ্গভবনের সেই কর্মকর্তার জামিন মঞ্জুর

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ফেসবুক পোস্ট, চবি শিক্ষক সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে ৩২৭ কেজি গাঁজাসহ ৩৪৮ জন গ্রেপ্তার

‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন পাঁচ দিনের রিমান্ডে

বন্যার্তদের পাশে সেনা-নৌবাহিনী, পৌঁছে দিচ্ছে ত্রাণ ও চিকিৎসা সহায়তা

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

