চট্টগ্রামে ৩২৭ কেজি গাঁজাসহ ৩৪৮ জন গ্রেপ্তার

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় ৩৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৩২৭ কেজি ৭০৪ গ্রাম গাঁজা ও ৩ হাজার ২৮৪টি ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ৩৪৮ জনের মধ্যে নিয়মিত মামলায় ৮৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন, গ্রেফতারি পরোয়ানামূলে ১৩০ জন এবং সাজা পরোয়ানামূলে আটজন রয়েছেন। এছাড়া মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে ৯৪ জনকে। তাদের মধ্যে ৩৯ জন মাদক ব্যবসায়ী, আটজন মাদক বহনকারী এবং ৪৭ জন মাদকসেবী।

অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৮ হাজার ৬০ টাকা জরিমানা আদায় করা হয়। এই ২৪ ঘণ্টায় মাদক সংক্রান্ত মোট ৩৩টি মামলা দায়ের করা হয়েছে।
উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩ হাজার ২৮৪টি ইয়াবা ট্যাবলেট, ৩২৭ কেজি ৭০৪ গ্রাম গাঁজা, ৪১ লিটার ২৫ মিলিলিটার মদ, দুই বোতল স্কাফ সিরাপ এবং চার বোতল ভারতীয় মদ।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, জনস্বার্থে পুলিশের এই মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক, বিতর্ক তুঙ্গে

শেরপুরে টেস্টি ট্রিট এর শাখা উদ্বোধন হয়েছে

সারাদেশে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ ঘোষণা

‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন পাঁচ দিনের রিমান্ডে

বন্যার্তদের পাশে সেনা-নৌবাহিনী, পৌঁছে দিচ্ছে ত্রাণ ও চিকিৎসা সহায়তা

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

পুলিশের কাছে গেলে লাশ পাবি, চিরকুটের পরই অপহৃত শিশুর মরদেহ উদ্ধার

