মোটরসাইকেলের সিটের ভেতরে লুকানো ২০ হাজার ইয়াবা উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় মোটরসাইকেলের সিট কভারের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আনোয়ারা থানার চৌমুহনী বাজারের সামনের সড়কে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার (২৮ নভেম্বর) এসআরবি-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে ইয়াবার একটি চালান চট্টগ্রামের দিকে আসছে—এমন গোপন তথ্য পেয়ে চৌমুহনী বাজারের সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করেন এসআরবি-৭-এর সদস্যরা। সেখানে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল।

একপর্যায়ে সন্দেহভাজন একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে পৌঁছালে চালক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে না থেমে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। পরে মোটরসাইকেলটি ফেলে রেখে পালিয়ে যান তিনি।
আভিযানিক দলের সদস্যরা মোটরসাইকেলটি তল্লাশি করে সিট কভারের ভেতরে বিশেষভাবে লুকানো ২০ হাজার পিস ইয়াবা পান। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ টাকা। মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৭।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার

মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য

‘কাফনের কাপড় রেডি রাখিস’, ওসিকে হত্যার হুমকি

৫ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতিতে শ্রমিক-কর্মচারীরা, বন্ধ কনটেইনার খালাস

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি ভেবে লুটপাট করেছেন: প্রতিমন্ত্রী

চট্টগ্রামে আ.লীগের মিছিল ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ওসিসহ আহত ৬

সন্দ্বীপে শিশুকে আছাড় মেরে হত্যা, ইতালি প্রবাসীর যাবজ্জীবন

হালিশহরে সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ‘ভেড়া সাইফুল’

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি, সুস্থ হয়ে ফিরব: চুয়েটের ভিসি

