টাঙ্গাইল মেডিকেলে ২০ টাকার পরীক্ষায় ৯০০ টাকা আদায়ের অভিযোগ

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি ফি ২০ টাকা হলেও এক রোগীর রক্ত পরীক্ষার জন্য ৯০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। আরেক রোগীর কাছ থেকে ৩৫০ টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে মাত্র ২০ টাকা। হাসপাতালটিতে এমন অনিয়মের পাশাপাশি যন্ত্রপাতি অব্যবহার, রোগীদের বাইরে পরীক্ষা করাতে পাঠানোসহ নানা দুর্নীতির অভিযোগ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (২৮ নভেম্বর) দিনব্যাপী হাসপাতাল পরিদর্শন করে এসব অনিয়মের তথ্য পান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান। পরিদর্শন শেষে অনিয়ম ও দুর্নীতির তদন্তে হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. হানিফকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
পরিদর্শনকালে দুই ব্যক্তি অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে লিখিত অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয়, রক্ত পরীক্ষার জন্য একজন রোগীর কাছ থেকে ৯০০ টাকা এবং অন্যজনের কাছ থেকে ৩৫০ টাকা নেওয়া হয়েছে। অথচ প্রতিটি পরীক্ষার বিপরীতে সরকারি কোষাগারে জমা হয়েছে ২০ টাকা করে।
হাসপাতালে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হার্টের ক্যাথল্যাব থাকলেও রোগীদের অন্যত্র পাঠানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া এমআরআই, সিটি স্ক্যানসহ গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি না থাকার বিষয়টিও পরিদর্শনে উঠে এসেছে।
অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, হাসপাতালের মেডিসিন ও বিভিন্ন সরঞ্জামের স্টোরসহ একাধিক বিভাগে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতি চলছে। এসব অনিয়মের তথ্য নথিভুক্ত করা হয়েছে। স্টোরে ডেন্টাল, প্যাথলজি ও বিভিন্ন পরীক্ষার যন্ত্রপাতি এবং যন্ত্রাংশ পাওয়া গেলেও সেগুলোর বিষয়ে সংশ্লিষ্টরা সুনির্দিষ্ট কাগজপত্র দেখাতে পারেননি। অনেক যন্ত্রপাতি বাক্সবন্দী অবস্থায় পড়ে আছে, খোলাও হয়নি।
তিনি আরও বলেন, সরকারি নিয়মের বাইরে হাসপাতালের একটি ওয়েবসাইট পরিচালনা করা হচ্ছে, যা নিয়মবহির্ভূত। হাসপাতালের হিসাবরক্ষক ৫ আগস্ট-পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলার আসামি হন। এরপর প্রায় ১০ মাস ছুটিতে থাকলেও ওই সময়ে বিভিন্ন বিএ ও টিএ বিল উত্তোলন করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় হাসপাতালের পরিচালক সহযোগিতা করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত করে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন অধিদপ্তরে জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাঠানোর আগে তা সাংবাদিকদের সামনে উপস্থাপনের নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা রাত আটটা পর্যন্ত চালু রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।
হাসপাতালের পরিচালক ডা. আব্দুল কুদ্দুস বলেন, জরুরি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন বিভাগে জনবল সংকট রয়েছে। এ কারণে কিছু অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলায় শেরপুরে প্রতিবাদ

টাঙ্গাইলে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পল্লিচিকিৎসক গ্রেপ্তার

ভালোবাসার টানে টাঙ্গাইলে চীনা যুবক

৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার

টাঙ্গাইলে ঘুমন্ত মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, বাবা গ্রেফতার

