সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) থেকে সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রাম ও পৌর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রোববার দুপুরের দিকে কালিয়া ইউনিয়নের দেবলচালা গ্রামে প্রথম এই হামলার ঘটনা ঘটে। এরপর কুকুরটি সখিপুর পৌর শহরের দিকে ঢুকে পড়ে এবং আন্ধি এলাকা থেকে উত্তরা মোড় পর্যন্ত যাকে সামনে পেয়েছে, তাকেই কামড় দেয়।
পরদিন সোমবার সকালে একই কুকুর ঘোনারচালা ও দামিয়া গ্রামেও কয়েকজনকে আহত করে। দুই দিনের ব্যবধানে অন্তত ১০টি গ্রামের মানুষ এ হামলার শিকার হয়েছেন। এর মধ্যে রয়েছে সানবান্দা, বিজ্ঞানাগার, বাগানচালা, ময়থাচালা, উত্তরা মোড়, দেবলচালা, আন্ধি, কালিয়া, ঘোনারচালা, কচুয়া ও দামিয়া।
আহতদের মধ্যে অন্তত ৯ জন শিশু ও ১০ জন নারী রয়েছেন। গুরুতর আহত আব্দুর রশিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকগুলোতে চিকিৎসা ও ভ্যাকসিন নিয়ে বাড়ি ফিরেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন জানান, গত দুই দিনে কুকুরের কামড়ে আক্রান্ত ৫৪ জন হাসপাতালে এসেছেন। তাদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে কৃষকের মৃত্যু, লাশ খুঁজতে গিয়ে ছেলেও আহত

শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যাত্রীর কব্জি বিচ্ছিন্ন

কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দু’জন গুলিবিদ্ধসহ আহত ৫

শেরপুরে জমি বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১২

ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক

নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় র্যাবের তিন সদস্য আহত

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

রাজধানীতে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

