শেরপুরে জমি বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১২

শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আশরাফুল ইসলাম (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১৮ মে) সকালে উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের মাদারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম ওই এলাকার মৃত কালু মিয়ার ছেলে। সংঘর্ষে তার ভাই মাহা আলম (৫০) ও হাজেরাসহ উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শেরপুর জেলা হাসপাতাল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারপুর গ্রামের ইউপি সদস্য নুরুল আমিনের সঙ্গে আশরাফুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত শনিবার রাতে নুরুল আমিন ও তার অনুসারীরা আশরাফুলের বাড়িতে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
এরপর এ ঘটনায় আশরাফুল বাদী হয়ে রোববার শ্রীবরদী থানায় ইউপি সদস্য নুরুল আমিনসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
স্থানীয়দের অভিযোগ, ওই ঘটনার জের ধরে সোমবার সকালে আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আশরাফুলসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা ইউপি সদস্য নুরুল আমিনের বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

শেরপুরে গলায় বাদাম আটকে প্রাণ গেল তিন বছরের শিশুর

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

