বগুড়ায় সাভার ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা

বগুড়া সদরের এরুলিয়ার বানদিঘী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরির দায়ে ‘সাভার ফুড প্রোডাক্টস’-এর রকেট চানাচুর কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত তদারকিকালে কারখানাটিতে নানা অনিয়ম ধরা পড়ে। সেখানে এসএস স্টিলের ট্রে ব্যবহার না করে নোংরা মেঝেতে ফেলে পায়ে মাড়িয়ে চানাচুরে মসলা মাখানো হচ্ছিল এবং পাখির বিষ্ঠাসহ একই পরিবেশে প্রস্তুত খাবার সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করা হচ্ছিল। এ ছাড়া পোড়া তেল ও ইন্ডাস্ট্রিয়াল লবণ দিয়ে উৎপাদন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের অভাব এবং কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি না মানার প্রমাণ মেলে।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির কাছ থেকে ওই অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি সরকারি সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কারখানা কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

কার্যক্রমে নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদি হাসান। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদ, ভোক্তা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্দুল কাদের, উভয় দপ্তরের সহায়ক কর্মী এবং এসআরবি-১২ বগুড়ার একটি দল উপস্থিত ছিল। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ গ্রেফতার ২

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বগুড়ায় আ. লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

বগুড়ায় শিমু বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা, ব্যবস্থাপকের কারাদণ্ড

৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বগুড়ায় ধূমপানের ভিডিও নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের

বগুড়ায় এমবিবিএস পরিচয়ে রোগী দেখছিলেন ভুয়া চিকিৎসক

বগুড়ায় নিমকি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা

