ওয়াজ মাহফিল থেকে শিশুকে অপহরণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

ওয়াজ মাহফিলে নিয়ে যাওয়ার পর নিখোঁজ হয়েছিল ১০ বছর বয়সী এক মাদরাসাছাত্র। পরে জানা যায়, লাইট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে মাহফিল থেকে বাইরে নিয়ে গিয়েছিলেন এক ইমাম। অভিযোগ, এরপর একটি মসজিদে আটকে রেখে পরিবারের কাছে দাবি করা হয় মুক্তিপণ। দুই দফায় ৪৫ হাজার টাকা পাওয়ার পরও শিশুটিকে মুক্তি দেওয়া হয়নি। এ ঘটনায় আবু রায়হান (২৭) নামের ওই ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি জামালপুরের মেলান্দহ উপজেলার। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে গ্রেপ্তার আবু রায়হানকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আবু রায়হান জামালপুর সদর উপজেলার পাথালিয়া এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি সরিষাবাড়ী উপজেলার চর হেলেঞ্চাবাড়ী এলাকার একটি মসজিদে ইমামতি করতেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর রাতে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয় মাঠসংলগ্ন এলাকায় আয়োজিত একটি ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। পরদিন তার বাবা নুরনবী ইসলাম মেলান্দহ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অভিযোগ অনুযায়ী, মাহফিল থেকে শিশুটিকে লাইট কিনে দেওয়ার কথা বলে বাইরে নিয়ে যান আবু রায়হান। পরে সরিষাবাড়ীর চর হেলেঞ্চাবাড়ী এলাকার একটি মসজিদে তাকে আটকে রাখা হয়। সেখান থেকে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রথমে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ৪৫ হাজার টাকায় সমঝোতা হলে ১৯ নভেম্বর বিকাশের মাধ্যমে দুই দফায় ওই টাকা পাঠান শিশুটির বাবা।
তবে টাকা পাওয়ার পরও শিশুটিকে ছেড়ে দেওয়া হয়নি। বরং আটকে রেখে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে ২১ নভেম্বর ভোরে শিশুটিকে জামালপুর রেলওয়ে স্টেশনে রেখে তার বাবাকে ফোন করে বিষয়টি জানানো হয়। সেখান থেকে শিশুটিকে বাড়িতে নিয়ে যান বাবা।
শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ নভেম্বর বিকেলে স্থানীয় লোকজনের সহযোগিতায় স্বজনেরা আবু রায়হানকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মেলান্দহ থানায় অপহরণ মামলা করেছেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু রায়হান অপহরণের কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে চলতি বছর ঢাকার বাড্ডা থানায়ও একটি অপহরণ মামলা রয়েছে। তাঁকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

৫ রাজাকারকে কুপিয়ে হত্যা করা বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই

শেরপুরে বালু ব্যবসার জেরে হামলার অভিযোগ, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

তেল না পেয়ে ইসলামপুরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা, সাবেক এমপি প্রার্থী আটক

জামালপুরে ঘরে ঢুকে র্যাব কর্মকর্তার স্ত্রীকে হত্যা, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

জামালপুরে রাস্তার পাশ থেকে কম্বল জড়ানো নবজাতক উদ্ধার

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিন ঘণ্টা পর দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

