জামালপুরে ঘরে ঢুকে র্যাব কর্মকর্তার স্ত্রীকে হত্যা, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ীতে লিপি আক্তার (৩৫) নামের র্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যার পর দুর্বৃত্তরা তার স্বর্ণালঙ্কার লুট করেছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার গৌরী শংকর মাঠসংলগ্ন একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লিপি আক্তার একই উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা এবং র্যাব-২ এর উপপরিদর্শক (এসআই) মহর আলীর স্ত্রী। ঘটনার সময় তার ১১ বছরের মেয়ে নিথি আক্তি ঘরে ছিল এবং তাকে ভয়ভীতি দেখানো হয়। মা–মেয়ে কয়েক বছর ধরে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
জানা গেছে, বুধবার রাতে মা–মেয়ে ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে দুর্বৃত্তরা গ্রিল কেটে ভিতরে ঢুকে লিপি আক্তারের গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে স্বর্ণালঙ্কার লুট করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাচ্ছু মিয়া বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

