বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মারধরে আহত জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তির নাম সম্রাট হোসেন বাপ্পা (৪১)। শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি দুপচাঁচিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি এবং ভেলুরচক গ্রামের বাসিন্দা ছিলেন।
এ ঘটনায় তার চাচা ও স্থানীয় বিএনপি নেতা আব্দুল করিম আকন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভেলুরচক গ্রামের রফিক আকন্দ (৬৮) ও তার ছোট ভাই বিএনপি নেতা আব্দুল করিম আকন্দের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে গত ২৫ জুন দুপুরে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ অনুযায়ী, ওই সময় আব্দুল করিম আকন্দ তার অনুসারীদের নিয়ে বড় ভাই রফিক আকন্দের ওপর হামলা করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে রফিক আকন্দকে রক্ষা করতে তার ছেলে সম্রাট হোসেন বাপ্পা এগিয়ে যান। এ সময় তিনিও হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।
ঘটনায় রফিক আকন্দ ও তার স্ত্রী জোসনা বেগম (৬২) আহত হয়ে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে সম্রাটের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত সম্রাটের মা জোসনা বেগম বাদী হয়ে ২৭ জুন দুপচাঁচিয়া থানায় বিএনপি নেতা আব্দুল করিম আকন্দসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এরপর ১ জুলাই রাতে জয়পুরহাটের আক্কেলপুর থানার দাড়ালকুল গ্রাম থেকে আব্দুল করিম আকন্দ ও তার স্ত্রী মিথিলাকে গ্রেপ্তার করে পুলিশ।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, “জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষে আহত হয়ে একজন মারা গেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় দুই লাইভ বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা

সারিয়াকান্দিতে ‘রুপা বেকারি’ ও ‘গোল্ডেন ফুড’কে জরিমানা

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

বগুড়ায় ‘শহিদ বেকারি’কে এক লাখ টাকা অর্থদণ্ড

দুপচাঁচিয়ায় ফিলিং স্টেশন ও পানির ট্যাংক কারখানায় অর্থদণ্ড

‘মুসলিম বেকারী’তে মিলল পচা ডিম, ২০ হাজার টাকা অর্থদণ্ড

বগুড়ায় অবৈধ পণ্য সরাতে ৭ দিনের আলটিমেটাম দিলো বিএসটিআই

বগুড়ায় ‘আফিফ চিপস’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

মণ্ডপে সিসিটিভি ও স্বেচ্ছাসেবক পাহারা নিশ্চিতের নির্দেশ জেলা পূজা উদযাপন পরিষদের

