বগুড়ায় দ্রুত চালু হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট, প্রধানমন্ত্রীর সম্মতি

বগুড়া বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে বেসরকারি বিমান সংস্থার মাধ্যমে এ কার্যক্রম শুরু করার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মতি দিয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্টদের বিমান সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বগুড়ায় এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
তিনি বলেন, বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর চালু করতে বেশ সময় লাগতে পারে। সে জন্য শুরুতে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এতে মৌখিক সম্মতি দিয়েছেন এবং দ্রুত কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

রেজাউল করিম বাদশা জানান, বগুড়ার উন্নয়ন ও বিভিন্ন প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। ওই বৈঠকে জেলার সংসদ সদস্য, সিটি করপোরেশনের প্রশাসক এবং সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানবন্দর চালুর বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে উদ্যোগটি বাস্তবায়নের আশা করছেন তাঁরা।
বিমানবন্দর চালুর প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে এই সংসদ সদস্য বলেন, প্রাথমিক পর্যায়ে রানওয়ে সম্প্রসারণ এবং টার্মিনাল নির্মাণের প্রয়োজন হতে পারে। অবকাঠামোগত কাজ সম্পন্ন হলে সেখান থেকে ফ্লাইট পরিচালনা সম্ভব হবে।
এদিকে আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রেজাউল করিম বাদশা।
সম্ভাব্য কর্মসূচির মধ্যে মোকামতলা পৌরসভা, থানা ও উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উদ্বোধনের বিষয় রয়েছে। এ ছাড়া গোবিন্দগঞ্জে করতোয়া নদীর একটি গুরুত্বপূর্ণ স্থানে খননকাজ উদ্বোধন করার কথা রয়েছে। সেখানে জনসভাও হতে পারে।
সফরের শেষ দিকে সন্ধ্যার পর বগুড়ার টিটু মিলনায়তনে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
অনুষ্ঠানে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আকন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় টাপেন্টাডলসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড

বগুড়ায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বগুড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ঢাকা থেকে আ.লীগের কেন্দ্রীয় নেতা বগুড়ার মোস্তাফিজুর গ্রেপ্তার

বগুড়ায় সাভার ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ গ্রেফতার ২

