কাহালুতে ৫৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বগুড়ার কাহালু উপজেলায় ৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নিলয় প্রাং জয় (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে কাহালু সদর ইউনিয়নের বুড়ইল উত্তরপাড়া গ্রামে নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত নিলয় ওই গ্রামের মো. নজরুল ইসলাম ও মোছা. নিলুফা ইয়াসমিনের ছেলে।
ডিএনসি বগুড়া জেলা কার্যালয় সূত্র জানায়, প্রায় ৫০ মিনিটের ওই অভিযানে শয়নকক্ষের ভেতর থেকে নিলয়কে আটকের পর বিধি মোতাবেক তার দেহ তল্লাশি করে আভিযানিক দল। এ সময় পরনে থাকা ট্রাউজারের ডান পকেটে একটি সাদা রঙের ছোট প্লাস্টিকের কৌটা পাওয়া যায়। পরে কৌটাটির ভেতর থেকে হালকা কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ওই ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক শামীমা আকতার বাদী হয়ে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। এ বিষয়ে ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো. জিল্লুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে টেস্টি ট্রিট এর শাখা উদ্বোধন হয়েছে

৫ রাজাকারকে কুপিয়ে হত্যা করা বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই

শেরপুরে বালু ব্যবসার জেরে হামলার অভিযোগ, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

বগুড়ার কাহালুতে ডোবা থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

কাহালুতে বিষ্ঠাযুক্ত টেবিল ও পোড়া তেল ব্যবহারের দায়ে ২ বেকারিতে জরিমানা

বগুড়ার কাহালুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৬ বছরের ২ শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ ৩ জন নিহত

বগুড়ায় মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

