বগুড়ার কাহালুতে ডোবা থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

বগুড়ার কাহালু উপজেলায় একটি ডোবা থেকে আলমগীর আকন্দ (৫০) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার মুরইল ইউনিয়নের বড়ইতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় নিহতের পাশে পড়ে থাকা অটোরিকশাটিও জব্দ করে পুলিশ।
নিহত আলমগীর আকন্দ জয়পুরহাটের কালাই উপজেলার শাস্তিনগর ইউনিয়নের উদয়পুর থল গ্রামের আবুল হোসেন আকন্দের ছেলে। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান, মরদেহ উদ্ধারের আগে রাত সাড়ে ১১টার দিকে বড়ইতলা এলাকায় এক নারী ও এক পুরুষসহ একটি শিশুকে দেখা গিয়েছিল। পরে পুলিশ আসার বিষয়টি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান।
আজ রোববার সকালে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িতদের ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দায়িত্ব নেওয়ার সময় হামের টিকা মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

বগুড়ায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১

রোববার থেকে প্রথম ধাপে ৩০ উপজেলায় দেয়া হবে হামের টিকা

টাঙ্গাইলে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু, চিকিৎসা নিচ্ছে আরও ২৩ রোগী

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু

হাম নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার: হুইপ দুলু

বরগুনায় বাড়ছে হামের সংক্রমণ, আক্রান্ত ১৮ শিশু

হামের প্রাদুর্ভাব ঠেকাতে শিগগিরই টিকা সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

