বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী হুমায়রা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, গত সোমবার (৩০ মার্চ) বগুড়ার শেরপুরের আব্দুল হান্নানের কন্যাশিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাতে রাত ৩টা ৪০ মিনিটের দিকে শিশুটি মারা যায়। বগুড়া সিভিল সার্জন কার্যালয় শিশুটির নাম-পরিচয় নিশ্চিত করেছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, শিশুর নমুনা সংগ্রহ করে হামের উপস্থিতি নিশ্চিত করার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নজরদারি করছে এবং আক্রান্ত এলাকার শিশুদের উপর সতর্ক নজর রাখা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়া শজিমেক হাসপাতালে ছয়তলা থেকে পড়ে প্রাণ গেল নারীর

বগুড়ায় বাসে স্কুল ব্যাগে মিলল ৩ হাজার ইয়াবা

করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: বগুড়ায় মীর শাহে আলম

বগুড়ায় ‘এনপিবি নিউজ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বগুড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালন করল ছাত্রদল

বগুড়ায় অনলাইন জুয়ার চক্রের তিন সদস্য গ্রেপ্তার, জব্দ ৬ ফোন

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন

বগুড়ায় বার্মিজ চাকুসহ গ্রেপ্তার ১

