বগুড়ায় অনলাইন জুয়ার চক্রের তিন সদস্য গ্রেপ্তার, জব্দ ৬ ফোন

বগুড়ার নন্দীগ্রামে অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ ডিজিটাল লেনদেনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের ব্যবহৃত ছয়টি মুঠোফোন জব্দ করা হয়েছে। পুলিশ বলছে, ফোনগুলো পরীক্ষা করে বিভিন্ন ডিজিটাল ওয়ালেট ও ক্রিপ্টোকারেন্সি অ্যাপের মাধ্যমে বড় অঙ্কের আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার পণ্ডিতপুকুর বাজারে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় আরও একজনকে।
গ্রেপ্তারকৃতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার পণ্ডিতপুকুর এলাকার সোহেল রানা (২৮), বৃকঞ্চি এলাকার এমরান হোসেন (২৯) ও মাধবকুড়ি এলাকার রেজাউল করিম তানসেন (৩২)। তাঁদের কাছ থেকে অনলাইন জুয়া ও বেটিংয়ে ব্যবহৃত পাঁচটি স্মার্টফোন এবং একটি বাটন ফোন জব্দ করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান , জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে নন্দীগ্রামের পণ্ডিতপুকুর বাজারে মেসার্স দুই ভাই এন্টারপ্রাইজের গোডাউনের বারান্দায় অভিযান চালানো হয়। সেখান থেকে সোহেল রানা ও এমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন

বগুড়ায় বার্মিজ চাকুসহ গ্রেপ্তার ১

বগুড়ায় নিজ ঘর থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার পাঁচ কলেজে শূন্য পাস

বগুড়ায় বাজারে সবজি-মাছে স্বস্তি, চাল-ডালের বাড়তি দামে বিপাকে মধ্যবিত্ত

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

নন্দীগ্রামে মিনি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ, হাসপাতালে দুই গরু ব্যবসায়ী

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

