বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

বগুড়ার কাহালুতে ১৫ বছর বয়সী শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাই মো. আল মোহাইমিনু মেহেদী হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই বছর কারাভোগ করতে হবে। মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান আদালতে উপস্থিত ছিলেন। তিনি কাহালু উপজেলার পাইকপাড়া এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল মান্নান জানান, মামলার ঘটনাটি ২০২৫ সালের ৫ এপ্রিলের। ওই দিন সকাল সাড়ে আটটার দিকে কাহালু উপজেলার শিতলাইগ্রামে নিজের বাড়ি থেকে প্রাইভেট পড়তে বের হয়েছিল কিশোরীটি।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বপরিকল্পনা করে মেহেদী হাসান, তাঁর ভাই মো. মামুন মন্ডল (৩৮), ভাগনে মো. রকি (২৬) এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন মিলে একটি সিএনজিচালিত অটোরিকশায় কিশোরীকে তুলে নিয়ে যান। পরে অজ্ঞাত একটি স্থানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে আসামি করা হয়েছিল। বিচারিক কার্যক্রম শেষে আদালত মেহেদী হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই রায়ে মামুন মন্ডল ও রকিকে খালাস দেওয়া হয়।
রায়ের প্রতিক্রিয়ায় পিপি আব্দুল মান্নান বলেন, বাদীপক্ষের পরিবার আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে। তাঁর মতে, এ ধরনের অপরাধ প্রতিরোধে রায়টি দৃষ্টান্ত হয়ে থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বগুড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

