আইন নিজের হাতে নয়, শিশুদের নিরাপত্তাও জরুরি: থাপ্পড় কাণ্ডে অ্যাটর্নি জেনারেল

গাজীপুরের টঙ্গীর মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংশ্লিষ্ট ঘটনায় আইনি পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, দেশে এ ধরনের অপরাধের বিচার ও প্রতিকারের জন্য সুনির্দিষ্ট আইন রয়েছে। কেউ অপরাধ করলে আইন অনুযায়ী তাঁর শাস্তি হবে। আবার কেউ অন্যায়ের শিকার হলে তাঁকে নিরপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থাও আইনে রয়েছে।
রুহুল কুদ্দুস কাজল বলেন, কোনো ব্যক্তিরই আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। একই সঙ্গে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে শিশুরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের কাছে অনিরাপদ বোধ না করে।
শিক্ষকতা পেশার প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অক্ষুণ্ন রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, দু-একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে পুরো শিক্ষকসমাজকে লক্ষ্যবস্তু করা ঠিক হবে না। তবে সন্তানের ক্ষতির আশঙ্কায় মা-বাবার মধ্যে যে স্বাভাবিক আবেগ তৈরি হয়, সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
শিক্ষকদের ভূমিকা ব্যাখ্যা করতে গিয়ে অ্যাটর্নি জেনারেল ‘লোকো প্যারেন্টিস’ ধারণার কথা উল্লেখ করেন। এর অর্থ হলো, শিক্ষকেরা শিক্ষার্থীদের প্রতি অনেক ক্ষেত্রে অভিভাবকের মতো দায়িত্ব পালন করেন। তাই শিক্ষকদের প্রতি আস্থা বজায় রাখার পাশাপাশি শিশুদের সুরক্ষাও নিশ্চিত করতে হবে বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, আইনের কাঠামোর মধ্যেই এ ঘটনার সমাধান সম্ভব। তাঁর জানা অনুযায়ী, এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। আইনি প্রক্রিয়া শুরু হওয়ায় তদন্ত ও বিচারিক ব্যবস্থার মাধ্যমেই বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হওয়া উচিত।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে আসামিরা

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা শোভনীয় নয়: আইনমন্ত্রী

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের কোনও আইনজীবী

আইন লঙ্ঘন করে গড়ে ওঠা রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা: দীপেন দেওয়ান

শ্রীপুরে ২ হাজার ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

আসামি গ্রেপ্তার করে ফেরার পথে প্রাণ গেল এসআই ও বিএনপি নেতার

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

সুটকেসে না ধরায় প্রেমিকার মরদেহ দুই খণ্ড করেন প্রেমিক

