মা ইলিশ রক্ষায় নদী-সমুদ্রে কোস্ট গার্ডের কড়া নজরদারি

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদী ও সমুদ্র উপকূলে নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোন। সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রাখতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ ও বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বাহিনীটি।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন সারা দেশে ইলিশ ধরা, পরিবহণ, সংরক্ষণ, বাজারজাত ও কেনাবেচার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে পূর্ব জোনের দায়িত্বাধীন নদী ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অবৈধভাবে মাছ ধরার তৎপরতা ঠেকাতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
কেবল অভিযানেই সীমাবদ্ধ নেই কোস্ট গার্ডের কার্যক্রম। নিষেধাজ্ঞার গুরুত্ব তুলে ধরে জেলেদের সচেতন করতে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। এ কাজে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে বাহিনীটি।
কোস্ট গার্ডের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের সমুদ্র, উপকূল ও নদীতীরবর্তী এলাকার নিরাপত্তা রক্ষার পাশাপাশি জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ এবং মাছ ধরার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত দায়িত্ব পালন করছে তারা।
বাহিনীটির পক্ষ থেকে বলা হয়েছে, মা ইলিশ রক্ষায় বর্তমান সময়ে নেওয়া উদ্যোগ ভবিষ্যতে ইলিশের উৎপাদন ও প্রাপ্যতা বাড়াতে সহায়ক হবে। তাই সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণ ও সুনীল অর্থনীতির বিকাশে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া নিষেধাজ্ঞা লঙ্ঘন বা এ-সংক্রান্ত কোনো অনিয়মের তথ্য থাকলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে জানানোর অনুরোধ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছি: আমজনতার তারেক রহমান

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

আজ জাতীয় শাশুড়ি দিবস

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রোটারি ইন্টারন্যাশনালের বর্ণাঢ্য র্যালি

মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ এনসিপি নেতা তানভীরুলের বিষপানে মৃত্যু

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

