নরসিংদীতে ১৪০ রাউন্ড গুলিসহ নারী গ্রেফতার

নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪০ রাউন্ড গুলিসহ স্বপ্ন আক্তার (৪২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার বাদুঘর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ব্যবহারের উদ্দেশ্যে এসব গুলি নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) ভোর ৪টা ২০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
আটক স্বপ্ন আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুস সামাদের স্ত্রী।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানোর সময় ওই নারীর কাছ থেকে ১৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করে থানায় নেওয়া হয়।
ওসি বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে ওই নারী জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার বাদুঘর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ব্যবহারের জন্য গুলিগুলো বহন করছিলেন।
এ ঘটনায় স্বপ্ন আক্তারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি। গুলিগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, এর পেছনে কারা জড়িত এবং অন্য কেউ এ ঘটনায় যুক্ত কি না—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

৩ মাসের শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টার অভিযোগ, গ্রেফতার ২

নরসিংদীতে বিদ্যুৎ উপকেন্দ্রে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

কৃষক গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট

জমিসংক্রান্ত বিরোধে শিক্ষকের পায়ের রগ কাটল প্রতিপক্ষ

নরসিংদীতে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু

নেশা-জুয়ার টাকা না পেয়ে মায়ের মাথায় লোহার পাইপের আঘাত ছেলের

চুরির ফাঁদ পেতে পোল্ট্রি ফিড ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতসহ দুই গরু চোর আটক

নরসিংদী সদরে পুলিশের সঙ্গে সংঘর্ষে স্কুলছাত্র নিহত, শরীরে গুলির চিহ্ন

