কৃষক গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট

নরসিংদীর রায়পুরা উপজেলায় হয়রানিমূলক মামলায় এক কৃষককে গ্রেপ্তারের অভিযোগ তুলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (আজ) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ধুকুন্দি-চারাবাগ এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষিনির্ভর ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাছ ও মুরগির খাবার উৎপাদনকারী দুটি কারখানার কারণে পরিবেশ ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। কারখানাগুলোর যথাযথ পানিনিষ্কাশন ব্যবস্থা না থাকায় আশপাশের জমিতে পানি জমে চাষাবাদ ব্যাহত হচ্ছে বলে দাবি করেন স্থানীয় কৃষকেরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, এ বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং কারখানা কর্তৃপক্ষ উল্টো বিভিন্ন সময় পুলিশি হয়রানি করছে। এরই ধারাবাহিকতায় বুধবার একটি কারখানার দায়ের করা মামলায় স্থানীয় কৃষক শাহিন মিয়া (৪০)কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার সকাল থেকেই মহাসড়কে অবস্থান নেন স্থানীয়রা।
অবরোধের ফলে ঢাকা ও সিলেটগামী যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। পরে আশ্বাসের ভিত্তিতে দুপুরের দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কিশোরগঞ্জের ভৈরবে কলেজছাত্র হত্যার বিচারের দাবিতে রেললাইন অবরোধ

উচ্চশিক্ষাসহ ৮ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

ভাঙ্গায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, আটক ৩

বগুড়ার শেরপুরে মহাসড়ক অবরোধ

গাজীপুরে কারখানা বন্ধ, বোনাস না পেয়ে রাস্তায় নামলেন পোশাক শ্রমিকরা
সড়ক অবরোধ করে ছাঁটাইয়ের প্রতিবাদ, পুলিশের লাঠিচার্জ

গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ

বগুড়ার গাবতলীতে ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ

আগারগাঁওয়ে সড়ক অবরোধ অটোরিকশা চালকদের

