উচ্চশিক্ষাসহ ৮ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

উচ্চশিক্ষার অধিকার নিশ্চিতসহ আট দফা দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের সালনা ব্রিজ এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ডিপ্লোমা কৃষি শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছেন। দ্রুত এই বৈষম্য দূর করে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দক্ষ শিক্ষক নিয়োগ, চাকরিতে দশম গ্রেড বাস্তবায়ন, প্রতিবছর ধারাবাহিক নিয়োগ ব্যবস্থাসহ মোট আটটি দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।
শিক্ষার্থীদের অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
খবর পেয়ে সদর থানা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। এ সময় দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন। পরে ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের ড্রেস-ব্যাগ-জুতা দেবে সরকার

কৃষক গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট

বিদেশগামী শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা ঋণের নির্দেশ প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

কিশোরগঞ্জের ভৈরবে কলেজছাত্র হত্যার বিচারের দাবিতে রেললাইন অবরোধ

পুকুরপাড়ে ধসে পড়ার ঝুঁকিতে শেরপুরের হুসনাবাদ স্কুলের শিক্ষার্থীরা

শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৩ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে শিক্ষার্থীর আত্মহত্যা

ভাঙ্গায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, আটক ৩

