জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের ড্রেস-ব্যাগ-জুতা দেবে সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন একটি সুবিধা চালু করতে যাচ্ছে সরকার। আগামী জুলাই থেকে পরীক্ষামূলকভাবে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস, ব্যাগ ও জুতা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা তুলে ধরা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, প্রথম ধাপে প্রতিটি উপজেলায় দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি চালু করা হবে। পরে পর্যায়ক্রমে তা দেশের সব বিদ্যালয়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে বিশেষজ্ঞদের মাধ্যমে ড্রেস ও ব্যাগের নকশা চূড়ান্ত করা হয়েছে।

তিনি আরও জানান, এটি একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হচ্ছে। প্রাথমিকভাবে এক লাখ শিক্ষার্থীর জন্য ড্রেস, ব্যাগ ও জুতা সরবরাহে তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ সহযোগিতার আশ্বাস দিয়েছে।
সভায় উপস্থিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অনেক উদ্যোক্তা ইতোমধ্যে এই উদ্যোগে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছেন। চলতি বছর সীমিত পরিসরে শুরু হলেও আগামী অর্থবছরে বড় আকারে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, শিক্ষার্থীদের জন্য সারা দেশে একই নকশা ও একই রঙের ড্রেস, ব্যাগ ও জুতা নির্ধারণ করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সমতা ও শৃঙ্খলার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীরা বিনামূল্যে বই ও মধ্যাহ্নভোজ সুবিধা পাচ্ছে। নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়েও অভিভাবকদের আর আলাদা ব্যয় বহন করতে হবে না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন–অফলাইন ক্লাসের চিন্তা: শিক্ষামন্ত্রী

নকল হলে শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

বিদেশগামী শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা ঋণের নির্দেশ প্রধানমন্ত্রীর

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল

শেরপুরে শিক্ষার্থী নেই মাদ্রাসায়, তবুও যাচ্ছে সরকারি বই!

সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

