মেয়েদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে হবে: ববি হাজ্জাজ

পড়াশোনার পাশাপাশি মেয়েদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, বাংলাদেশের নারীরা জাতীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে আরও বড় অবদান রাখবে, এটাই আমাদের প্রত্যাশা। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মেয়েদের খেলাধুলার সুযোগ ও প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আমি দেখতে চাই, আমাদের মেয়েরা খেলাধুলার অঙ্গনে আরও বড় অবদান রাখছে। দাবা, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেটসহ যে যে খেলায় শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে, তাদের সেই সুযোগ দিতে হবে। শুধু জাতীয় পর্যায়ে নয়, আমাদের মেয়েরা আন্তর্জাতিক পর্যায়েও প্রতিযোগিতা করবে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, এটাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে মাঠ, প্রশিক্ষণ, কোচিং কিংবা প্রয়োজনীয় সরঞ্জামের কোনো ঘাটতি থাকলে তা কর্তৃপক্ষকে জানাতে হবে। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে।
গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আমাদের নারী শিক্ষার্থীরা আমাদের প্রিয় এবং আমাদের গর্ব। আমরা চাই, তারা ভবিষ্যৎ বাংলাদেশের দায়িত্ব আরও শক্তভাবে নিক। শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি সব ক্ষেত্রেই তাদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও মানোন্নয়নে সরকার সহযোগিতা করতে আগ্রহী জানিয়ে ববি হাজ্জাজ বলেন, এক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের পাশাপাশি অভিভাবকদেরও ইতিবাচক সহযোগিতা প্রয়োজন। ঐতিহ্যবাহী ও স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজকে আরও মানসম্মত ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি রুনা লায়লা রুনা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সংবিধান থেকে বাদ দেওয়া হবে ৭ মার্চের ভাষণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে ২ হাজার হেক্টরের বেশি ফসলি জমি

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেফতার ইমির জামিন

পরীক্ষায় ভালো ফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও যুক্ত হতে হবে: শিক্ষামন্ত্রী

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী

চ্যাটজিপিটি ব্যবহার করে পরীক্ষায় নকল, ডাকসু ও শিবির নেতাকে শাস্তি

ছাত্রদলের নেতাকর্মীদের রাকিবকে অনুসরণ করা উচিত: জবি উপাচার্য

জাবিতে দোকানের মালিকানা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৯

একাদশ শ্রেণিতে ভর্তি’র নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর

