সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক, থাকছেন নাহিদসহ তিন নেতা

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক নাশকতার ঘটনা মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উদ্যোগের প্রথম বৈঠক হচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে। পর্যায়ক্রমে জামায়াতে ইসলামীসহ জুলাই আন্দোলনের পক্ষের অন্যান্য রাজনৈতিক দলকেও আলোচনায় আমন্ত্রণ জানানো হবে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকটি প্রায় এক ঘণ্টা চলতে পারে।
এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
এর আগে রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জানান, দেশের সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে বসার আমন্ত্রণে সাড়া দেবে এনসিপি।
নাহিদ ইসলাম বলেন, জাতীয় সংসদের চিফ হুইপ টেলিফোনে তাঁদের সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন। চলমান নাশকতামূলক পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মতামত শুনতে চান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি নিজের অবস্থানও তুলে ধরবেন।
এনসিপির সঙ্গে আলোচনার পর পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও সংলাপ করবেন প্রধানমন্ত্রী। এ তালিকায় রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও।
দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিদেশ সফর থেকে দেশে ফেরার পর তাঁর সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করা হতে পারে। আগামী ২৭ বা ২৮ নভেম্বর জামায়াতের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
জুলাই আন্দোলনের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ধারাবাহিক আলোচনার মাধ্যমে চলমান পরিস্থিতি মোকাবিলায় দলগুলোর মতামত ও অবস্থান জানতে চাইছে সরকার।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রাজিলের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করতে চাই: ব্রুনো গিমারেস

গোলের পর কার দিকে দৌড়ে গিয়েছিলেন মেসি?

আগামীকাল এইচএসসির পুনর্নিরীক্ষার ফল, অপেক্ষায় ৩ লাখ শিক্ষার্থী

রাজশাহী বোর্ডে পাসের হারে ছাত্রীরা এগিয়ে, জিপিএ-৫ পেয়েছে ৪৫২০ জন

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কাল, জানা যাবে যেভাবে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ ধরনের ছবি আপলোডের নির্দেশ

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

পরীক্ষায় ভালো ফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও যুক্ত হতে হবে: শিক্ষামন্ত্রী

