এসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরির পরিকল্পনা করছে সরকার। ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে এসব শিক্ষার্থীর পুনঃপরীক্ষা নেওয়ার উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। দ্বিতীয় দফার পরীক্ষাতেও উত্তীর্ণ হতে না পারলে তাদের কারিগরি বা ভোকেশনাল শিক্ষার ধারায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
মন্ত্রী বলেন, পরীক্ষায় অকৃতকার্য হওয়া এবং শিক্ষার্থীদের ঝরে পড়ার বিষয়টি দীর্ঘদিন ধরে চলতে দেওয়া হবে না। যারা পাস করেছে, তাদের পাশাপাশি যারা পিছিয়ে পড়েছে, তাদের নিয়েও কাজ করতে হবে। কীভাবে এসব শিক্ষার্থীকে আবার শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনা যায়, তা নিয়ে ভাবছে সরকার।
এসএসসি পরীক্ষার পরিকল্পনা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, সর্বোচ্চ দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষার ব্যবস্থা করা হবে। এই পরীক্ষায় তাদের ফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে, তারা সাধারণ শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা চালিয়ে যেতে পারবে কি না। প্রয়োজনীয় ফল অর্জনে ব্যর্থ হলে তাদের কারিগরি বা ভোকেশনাল শিক্ষায় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে নতুন প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। একটি প্রজন্মকে লক্ষ্য করেই এ উদ্যোগ শুরু করতে হবে, যাতে ভবিষ্যতে এই অবক্ষয় ঠেকানো সম্ভব হয়।
তিনি জানান, প্রধানমন্ত্রী এবার চতুর্থ শ্রেণি থেকেই সংস্কৃতি, খেলাধুলা, নৈতিকতা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দের সঙ্গে শেখার বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের রুটিন দায়িত্ব পালনকারী ড. সরদার কেরামত আলী। আয়োজনের দায়িত্বে ছিল জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনউদ্দিন আল মাহমুদ সোহেল, নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক এবং বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পরিবেশের টেকসই উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান মাহদী আমিনের

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

বগুড়াসহ ১০ অঞ্চলে কালবৈশাখীর আভাস

পরীক্ষায় ভালো ফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও যুক্ত হতে হবে: শিক্ষামন্ত্রী

মেয়েদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে হবে: ববি হাজ্জাজ

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী

চ্যাটজিপিটি ব্যবহার করে পরীক্ষায় নকল, ডাকসু ও শিবির নেতাকে শাস্তি

ছাত্রদলের নেতাকর্মীদের রাকিবকে অনুসরণ করা উচিত: জবি উপাচার্য

জাবিতে দোকানের মালিকানা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৯

