পরীক্ষায় ভালো ফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও যুক্ত হতে হবে: শিক্ষামন্ত্রী

শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমেও নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ৫৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে পদকজয়ী বাংলাদেশ দলের সদস্যদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ। ভবিষ্যতে তোমরাই বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই নিজেদের সেভাবে গড়ে তুলতে হবে। এজন্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, বরং সহশিক্ষা কার্যক্রমেও নিজেদেরকে সম্পৃক্ত করতে হবে। ভবিষ্যতে বাংলাদেশ দল আরও বড় সাফল্য অর্জন করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এর আগে, গত ৪ থেকে ১২ জুলাই কলম্বিয়ার বুকারামাঙ্গা শহরে ৫৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের ৯৫টি দেশের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় বাংলাদেশ দল একটি রৌপ্য, দুটি ব্রোঞ্জ ও একটি সম্মানসূচক পদক অর্জন করে।
সাক্ষাৎকালে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহাম্মদ জাহাঙ্গীর মাসুদ উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান সফরে ১২ জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা

মেয়েদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে হবে: ববি হাজ্জাজ

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী

চ্যাটজিপিটি ব্যবহার করে পরীক্ষায় নকল, ডাকসু ও শিবির নেতাকে শাস্তি

ছাত্রদলের নেতাকর্মীদের রাকিবকে অনুসরণ করা উচিত: জবি উপাচার্য

জাবিতে দোকানের মালিকানা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৯

একাদশ শ্রেণিতে ভর্তি’র নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর

এসএসসিতে রাজশাহী বোর্ডে সব দিক দিয়ে সেরা বগুড়া

‘৭১-২৪’ নিয়ে বিতর্ক, প্রদর্শনী থেকে শিল্পকর্ম সরাল রাবি প্রশাসন

