শ্রীপুরে প্রকাশ্যে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

দীর্ঘ বিরতির পর গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (২৩ নভেম্বর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা বাজার এলাকায় এ মিছিল বের করা হয়। এতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
মিছিলে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল। এ সময় মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনসহ নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া কয়েকজনের হাতে জাতীয় পতাকা রয়েছে। অন্যদিকে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের হাতে ছিল লাঠিসোঁটা। তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে স্লোগান দিয়ে এগিয়ে যান।

এ সময় সাময়িকভাবে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। জুলাই-পরবর্তী সময়ে গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের এভাবে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করার ঘটনা এটিই প্রথম বলে জানা গেছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মিছিলের বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ

নির্ধারিত সময়ের আগেই সরকারি বাসা বুঝিয়ে দিয়েছি: আসিফ মাহমুদ

টঙ্গীতে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী তানিয়া তাপসী আটক

গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেডে সাংবাদিক আহত

গাজীপুরে খাবার হোটেলের সিলিন্ডার থেকে আগুন, পুড়ল ১৩ বসতঘর

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, নতুন করে ২৯ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল সড়কে যান চলাচল বন্ধ

