সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ

বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসভবনে আর দীর্ঘদিন রাখতে চায় না গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মাসের মধ্যেই তাদের সরকারি বাসা ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কারও ক্ষেত্রে বিশেষ সমস্যা থাকলে সর্বোচ্চ এক থেকে দুই মাস সময় দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে মার্চ বা এপ্রিল মাসে সরকারি বাসায় থাকলে নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হবে।
এদিকে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৮ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে ঢাকার গুলশানে নিজের বাসভবনে উঠবেন বলে জানা গেছে। ফেব্রুয়ারির পর সরকারি বাসায় থাকতে চান,এমন কোনো আগ্রহ সাবেক উপদেষ্টা বা অন্য কেউ আবাসন পরিদপ্তরকে জানাননি।
জানা গেছে, মিন্টো রোড ও হেয়ার রোড এলাকায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের জন্য মোট ২৪টি বাংলো ও ১২টি অ্যাপার্টমেন্ট রয়েছে। এসব বাসা খালি হলে দ্রুত মেরামত শেষে মার্চের মধ্যেই নতুন মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রীদের বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, সরকারি কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট আবাসন নীতিমালা থাকলেও উপদেষ্টাদের ক্ষেত্রে সে ধরনের কোনো নীতিমালা নেই। তারা পেনশন সুবিধাও পান না। এ কারণেই সবাইকে বাসা ছাড়ার বিষয়টি জানানো হয়েছে। তার আশা, অধিকাংশই চলতি মাসের মধ্যেই বাসা ছেড়ে দেবেন। প্রয়োজনে কেউ এক মাস সময় নিলে ভাড়া আদায় করা হবে। তবে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ায় এই মাসের ভাড়া নেওয়া হবে না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

