ডিসেম্বরেই চূড়ান্ত হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো

পোশাকশিল্পের শ্রমিকদের বেতন বাড়ানোর প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো কার্যকর করা হবে। আর আগামী জানুয়ারি থেকে সেই কাঠামো অনুযায়ী শ্রমিকদের বেতন দেওয়ার বিষয়ে একমত হয়েছেন শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা।
বুধবার (৪ নভেম্বর) সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।
তিনি বলেন, নতুন মজুরি নির্ধারণের বিষয়ে পরবর্তী বৈঠক আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে বোর্ডের প্রতিনিধিরা নিজেদের প্রস্তাব ও দাবি-দাওয়া লিখিতভাবে জমা দেবেন। ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো কার্যকর করার বিষয়ে আলোচনা হয়েছে। জানুয়ারি থেকে নতুন কাঠামোয় বেতন দেওয়ার ব্যাপারে শ্রমিক ও মালিক—উভয় পক্ষের সম্মতি রয়েছে।

শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বাবুল আখতার বলেন, উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা জরুরি। শ্রমিকদের মজুরি নির্ধারণের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে এবং এ নিয়ে কাজ চলছে।
বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, আগের মতো এবার মজুরি নির্ধারণের প্রক্রিয়া দীর্ঘায়িত করা হবে না। যত দ্রুত সম্ভব নতুন নিম্নতম মজুরির সুপারিশ দেওয়া হবে।
বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধিও ডিসেম্বরের মধ্যে বর্ধিত বেতন কার্যকরের বিষয়ে আশাবাদ জানিয়েছেন। এ নিয়ে কোনো দ্বিধা নেই বলেও জানান তিনি।
এর আগে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও নতুন মজুরি নির্ধারণের দাবির পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের প্রথম বৈঠকের মধ্য দিয়ে নতুন বেতন কাঠামো নির্ধারণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জেলহত্যা দিবস

ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিটি করপোরেশনে সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন, ফি ১০ হাজার টাকা

দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিবি হারুনসহ ৮ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত, একজনকে বাধ্যতামূলক অবসর

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

বিকল্প বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ

