বিকল্প বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন

জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের দেশে ফেরার যাত্রা। চাইলে বিকল্প বিমানে দেশে ফেরার সুযোগ ছিল তার। এমনকি জাপানে অবস্থান করারও সুযোগ ছিল। কিন্তু সফরসঙ্গীদের একা রেখে ফেরার পথ বেছে নেননি প্রধানমন্ত্রী। বরং সবাইকে সঙ্গে নিয়েই দেশে ফেরার সিদ্ধান্তে অটল ছিলেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, নারিতা বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৭৭ ফ্লাইটের উড্ডয়নের আগে নিয়মিত কারিগরি পরীক্ষায় একটি ত্রুটি ধরা পড়ে। এর ফলে নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দেড় থেকে দুই ঘণ্টা দেরিতে বিমানটি যাত্রা শুরু করে।
আতিকুর রহমান রুমন বলেন, যান্ত্রিক ত্রুটি উড়োজাহাজ চলাচলে অস্বাভাবিক কিছু নয়। তবে এবার যে সমস্যা দেখা দিয়েছিল, সেটি বড় ধরনের কোনো ত্রুটি ছিল না। বিমানের ইঞ্জিনে কোনো সমস্যা ছিল না। বাতাস নিয়ন্ত্রণ ও পাখার ওঠানামার সঙ্গে সম্পর্কিত একটি সফটওয়্যারে ত্রুটি দেখা দিয়েছিল। প্রয়োজনীয় মেরামতের পর ফ্লাইটটি উড্ডয়নের জন্য প্রস্তুত করা হয়।
প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রসঙ্গে অতিরিক্ত প্রেস সচিব বলেন, বিকল্প বিমানে দেশে ফেরার সুযোগ থাকলেও প্রধানমন্ত্রী সফরসঙ্গীদের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। তিনি সবাইকে আশ্বস্ত করেছিলেন, একই ফ্লাইটে তাঁদের নিয়ে দেশে ফিরবেন। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তেই অটল থাকেন তিনি।
বিলম্বের সময় বিমানবন্দরে বসে না থেকে সফরসঙ্গীদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী। তাঁদের খোঁজখবর নেন এবং পরিস্থিতি নিয়ে কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণীও বিশেষভাবে শিশু যাত্রীদের প্রতি মনোযোগ দেন। বিমানে থাকা শিশুদের খাবারের ব্যবস্থা করার পাশাপাশি তাদের ভ্রমণ যেন স্বস্তিদায়ক হয়, সেদিকেও নজর রাখেন তিনি।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফ্লাইটটির কারিগরি সমস্যা সমাধানে বিমানের প্রকৌশলীরা জাপানি টেকনিশিয়ানদের সঙ্গে যৌথভাবে কাজ করেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মেরামতকাজ শেষ হওয়ার পর বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে ফ্লাইটটির পুশব্যাক সম্পন্ন হয়। এর ১২ মিনিট পর, সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বিজি ৩৭৭ নিরাপদে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে।
যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রায় বিলম্ব হলেও শেষ পর্যন্ত সফরসঙ্গীদের নিয়েই দেশে ফেরেন প্রধানমন্ত্রী।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ

মুক্তিযোদ্ধার দাফনে বাধা, জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা

বাবার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ তাশরীফের, ভরণপোষণ নিয়ে যা বললেন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

বাংলাদেশ-জাপান অংশীদারত্ব হোক অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির হাতিয়ার: প্রধানমন্ত্রী

মা ইলিশ রক্ষায় নদী-সমুদ্রে কোস্ট গার্ডের কড়া নজরদারি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছি: আমজনতার তারেক রহমান

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

