রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানির আরেকটি চালান পৌঁছেছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে। দ্বিতীয় ইউনিটের জন্য আনা এই জ্বালানি মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় তিনটি লরিতে করে প্রকল্প এলাকায় নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ৭টা ৪৬ মিনিটে জ্বালানিবাহী লরিগুলো রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে। এর আগে সোমবার (২৬ অক্টোবর) সকালে রাশিয়া থেকে আসা একটি বিশেষ কার্গো বিমান পারমাণবিক জ্বালানি নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি অবতরণ করে সকাল ৮টা ১৪ মিনিটে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের কার্যক্রমের জন্য মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি সরবরাহ করা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, সাতটি কার্গো বিমানের মাধ্যমে এসব পারমাণবিক জ্বালানি বাংলাদেশে আনা হবে।
পাশাপাশি প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের উদ্দেশ্যে আরও দুটি কার্গো চালানে ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনা হয়েছে। সব মিলিয়ে দুই ইউনিটের জন্য নির্ধারিত পারমাণবিক জ্বালানি নয়টি চালানে দেশে পৌঁছানোর কথা রয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায়। কেন্দ্রটিতে রয়েছে ভিভিইআর-১২০০ মডেলের দুটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।
অন্যদিকে, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ নির্ধারিত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা শেষে প্রাপ্ত ফলাফল ও সংশ্লিষ্ট প্রতিবেদন পর্যালোচনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছে পাঠানো হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে প্রথম ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতির পরবর্তী পর্যায়, অর্থাৎ স্টেজ-সি বা পাওয়ার স্টার্টআপে প্রবেশ করবে। এই পর্যায়ে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে।
পরীক্ষা-নিরীক্ষার ফলাফল সন্তোষজনক হওয়া এবং প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
রূপপুর কেন্দ্রের দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে বড় পরিসরে অবদান রাখার সুযোগ তৈরি হবে। তবে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশ-জাপান অংশীদারত্ব হোক অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির হাতিয়ার: প্রধানমন্ত্রী

মা ইলিশ রক্ষায় নদী-সমুদ্রে কোস্ট গার্ডের কড়া নজরদারি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছি: আমজনতার তারেক রহমান

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

আজ জাতীয় শাশুড়ি দিবস

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রোটারি ইন্টারন্যাশনালের বর্ণাঢ্য র্যালি

মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ এনসিপি নেতা তানভীরুলের বিষপানে মৃত্যু

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

