জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ এনসিপি নেতা তানভীরুলের বিষপানে মৃত্যু

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা তানভীরুল ইসলাম (২৬) মারা গেছেন। বিষপানের পর অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে তার মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়। এ জন্য ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।
তানভীরুল এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি বায়েজিদ থানা কমিটির যুগ্ম সদস্য সচিবের দায়িত্বেও ছিলেন তিনি। তাঁর বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার হিলপাড়া গ্রামে। চট্টগ্রামের বায়েজিদ থানার টেক্সটাইল এলাকায় জামাল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার টেক্সটাইল এলাকার বাসায় বিষপানের পর তানভীরুল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয়। বুধবার (২১ অক্টোবর) রাতে তাঁর মৃত্যুর খবর জানাজানি হয়।

তানভীরুলের মৃত্যুর ঘটনায় তাঁর শারীরিক দুর্ভোগের বিষয়টি সামনে এনেছেন এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সদস্যসচিব আরিফ মইনুদ্দিন। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন তানভীরুল। গুলি তাঁর কোমরের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। তিনি তালিকাভুক্ত আহত জুলাইযোদ্ধা ছিলেন।
আরিফ মইনুদ্দিন বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই দীর্ঘদিন ধরে শারীরিক যন্ত্রণার মধ্যে ছিলেন তানভীরুল। ক্ষতস্থানে সংক্রমণ দেখা দেওয়ায় তাঁকে নিয়মিত হাসপাতালে যেতে হতো। তীব্র ব্যথার কারণে প্রায়ই খুঁড়িয়ে হাঁটতেন। অসহনীয় কষ্টে তাঁকে কান্নাকাটিও করতে দেখা যেত।
দীর্ঘদিনের এই শারীরিক যন্ত্রণা তানভীরুলের জন্য অসহনীয় হয়ে উঠেছিল বলে মনে করেন আরিফ মইনুদ্দিন। তবে তাঁর মৃত্যুর সঙ্গে শারীরিক অসুস্থতার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক জানান, ময়নাতদন্ত শেষে তানভীরুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, বিজিবি একজন যুবলীগ নেত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

