ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারগুলোর তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে দেশের সব মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
গত ৮ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি শাখা থেকে এ বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়ে মসজিদগুলোতে এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দির, প্যাগোডা ও গির্জায় নির্ধারিত বার্তা প্রচারের ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে দেশের সব এলাকায় একযোগে খানা বা পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। এ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ইতোমধ্যে 'ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬' প্রণয়ন করা হয়েছে।
ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের জন্য পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, সরকারের প্রশিক্ষিত কর্মীরা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে পরিবারগুলোর কাছে বিভিন্ন তথ্য জানতে চাইবেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন, তা নির্ধারণ করা হবে।
বার্তায় তথ্যের নির্ভুলতা বজায় রাখার ওপর জোর দিয়ে বলা হয়, কোনো তথ্য বাড়িয়ে বা কমিয়ে দিলে প্রকৃত অভাবী পরিবারগুলো তাদের অধিকার থেকে বঞ্চিত হতে পারে। এছাড়া ফ্যামিলি কার্ডের তালিকায় নাম তোলার বিনিময়ে কেউ অর্থ দাবি করলে তা বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে। তথ্য সংগ্রহের প্রক্রিয়ায় কোনো ফি লাগবে না উল্লেখ করে এ ধরনের কোনো প্রতারণার শিকার হলে ১০৯৮ নম্বরে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

