দিল্লিতে বিক্ষোভে যোগ দেওয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) বিক্ষোভে যোগ দেওয়ার আগেই জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) গুরগাঁওয়ের সেক্টর ৫৬-তে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে সিজেপির ডাকা একটি কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল ধ্রুব রাঠির। তবে বিক্ষোভ কর্মসূচি শুরুর আগেই পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। শনিবার সকাল প্রায় ৭টা ৪৮ মিনিটে দিল্লি পুলিশের একটি দল তার বাড়িতে উপস্থিত হয়। ওই সময় ধ্রুব রাঠির মা দরজা খুলে দিলে পুলিশ সদস্যরা ভেতরে প্রবেশ করেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এর আগে গত বৃহস্পতিবার গভীর রাতেও ধ্রুব রাঠির বাড়ির বাইরে প্রায় ৫০ জন পুলিশ সদস্য জড়ো হয়েছিলেন। পরবর্তীতে গুরগাঁওয়ের সেক্টর ৫৬-র সেন্ট্রাল পার্ক বিহারে পরিবার নিয়ে বসবাস করা ধ্রুব রাঠিকে নিজ বাড়ি থেকেই আটক করা হয়। তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে এবং তাকে বর্তমানে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করতে পারে না বাংলাদেশ: আইনমন্ত্রী

‘নোবেল শান্তি পুরস্কার আমারই পাওয়া উচিত’: দাবি ট্রাম্পের

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, সিদ্ধান্ত ইমরান খানের হাতে: ইউসুফজাই

ইউক্রেনে ভারতীয় মালিকানাধীন ওষুধ কারখানায় রুশ ড্রোন হামলা, নিহত ১

নভেম্বরে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

