এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

কিরগিজস্তানে অনুষ্ঠিত ২৬তম সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের একটি যৌথ ছবি এডিট করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ওই ছবিতে মোদিসহ আরও কয়েকজন বিশ্বনেতাকে বাদ দিয়ে নিজেকে কেন্দ্রস্থলে উপস্থাপন করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী।
বুধবার (২ সেপ্টেম্বর) শেহবাজ শরীফের কার্যালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ করা হয়। মূল ছবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানেরা একসঙ্গে দাঁড়িয়ে থাকলেও, শেহবাজ শরীফের পোস্টে মোদি এবং আরও চারজন নেতাকে কেটে (ক্রপ করে) বাদ দেওয়া হয়।
প্রকাশিত এডিটেড ছবিটিতে কেবল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারোভ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমন, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শভকাত মির্জিয়োয়েভ এবং কিরগিজ কর্নেল উলারবেক জার্লিকোভিক শার্শিভকে দেখা গেছে।
পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শীর্ষ সম্মেলনের প্রকৃত ছবিটি প্রকাশ করলে বিষয়টি সামনে আসে। মূল ছবিতে দেখা যায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ডানদিক থেকে চতুর্থ স্থানে দাঁড়িয়েছিলেন।
এবারের ২৬তম এসসিও শীর্ষ সম্মেলনে ১০টি সদস্য দেশ, ১৫টি অংশীদার দেশ এবং ২টি পর্যবেক্ষক দেশের প্রতিনিধিরা আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে আলোচনার জন্য একত্রিত হন। সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিরাপত্তা, পারস্পরিক সংযোগ এবং সুযোগ সৃষ্টির ওপর জোর দিয়ে এসসিও-র যৌথ সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
উল্লেখ্য, ২০০১ সালে চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানকে নিয়ে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) গঠিত হয়। পরবর্তীতে ২০১৭ সালে ভারত ও পাকিস্তান, ২০২৩ সালে ইরান এবং ২০২৪ সালে বেলারুশ এই সংস্থার পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

কারাগারে বন্দি কর্মকর্তাকে প্রেমিকাসহ হাসপাতালে পাওয়ায় চাঞ্চল্য

ইরান আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছিল: নেতানিয়াহু

কলকাতায় হোটেলে আগুনে বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু, ইজারাদার গ্রেপ্তার, আটক দুই কর্মী

