পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে গরু জবাইয়ের ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ ধরনের ঘটনা ঘটলে তাঁর চেয়ে কঠোর কেউ হবেন না বলেও মন্তব্য করেছেন তিনি। একই সভায় সীমান্ত দিয়ে কথিত অবৈধ অনুপ্রবেশ বন্ধ, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো এবং হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এক জনসভায় এসব কথা বলেন শুভেন্দু অধিকারী।
গরু সুরক্ষার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গরু পবিত্র। তাই গরুর ওপর কারও হাত তোলা উচিত নয়। এ ধরনের ঘটনা ঘটলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলেও সতর্ক করেন তিনি।
শুভেন্দু অধিকারী বলেন, ‘গোমাতার বিরুদ্ধে যেন কেউ হাত না তোলে। কারও গোমাতার ক্ষতি করা উচিত নয়। আমি স্পষ্ট করে বলছি, এমন কিছু ঘটলে আমার চেয়ে খারাপ কেউ হবে না।’
জনসভায় সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়েও কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, সীমান্তবর্তী এলাকায় কোনো অবৈধ মাদ্রাসা পরিচালনার সুযোগ দেওয়া হবে না। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে যাতে কোনো জাতীয়তাবিরোধী কর্মকাণ্ড পরিচালিত হতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার কথা বলেন তিনি।
কথিত অনুপ্রবেশকারীদের বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, অবৈধভাবে ভারতে প্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এ ক্ষেত্রে প্রথমে তাঁদের হোল্ডিং সেন্টারে রাখা হবে, পরে নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
অন্যদিকে, বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলো থেকে আসা যোগ্য হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিষয়েও আশ্বাস দেন তিনি। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ (CAA) অনুযায়ী যাঁরা এখনো আবেদন করেননি, তাঁদের দ্রুত আবেদন করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, কোনো হিন্দু শরণার্থীকে যেন কারাগারে যেতে না হয়, তা নিশ্চিত করতে চান তিনি। যাঁরা আটক রয়েছেন, তাঁদের মুক্তি এবং আইনি প্রক্রিয়ায় নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
বাংলাদেশের সঙ্গে সীমান্ত থাকা উত্তর দিনাজপুরের রায়গঞ্জে দেওয়া এই বক্তব্যে গরু সুরক্ষা, সীমান্ত নিরাপত্তা, কথিত অনুপ্রবেশ এবং নাগরিকত্বের বিষয়গুলো গুরুত্ব পায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পশ্চিমবঙ্গে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, এনকাউন্টারে আসামি নিহত

তেলাপোকার বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ইরাকের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: প্রধানমন্ত্রী আল-জাইদি

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে, বললেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের আন্দোলনের নেপথ্যে বাংলাদেশ: দাবি দিলীপ ঘোষের

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল, নতুন ৩ স্থান নির্ধারণ

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়

সৌদি আরবে বিমানবন্দরে হুতিদের হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

