মোদির পতন দেখার অপেক্ষায় আছি, আসিফ নজরুল

ভারতে চলমান আন্দোলন ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। মোদির পতন হলে ভারতের রাজনীতি ও সামাজিক প্রেক্ষাপটে কিছু পরিবর্তন আসতে পারে বলে তিনি মনে করছেন।
শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল লেখেন, মোদির পতন হলে ভারতে মুসলিমবিদ্বেষী রাজনীতি কিছুটা হলেও বাধার মুখে পড়তে পারে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্রের সংখ্যা কমবে বলেও তিনি মন্তব্য করেন।
বাংলাদেশের মানুষের ওপর মোদির রাজনীতির প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, মোদি ও তার রাজনীতির বলি হয়ে এ দেশের যেসব মানুষ ভুক্তভোগী হয়েছেন, তারা ও তাদের পরিবার কিছুটা সান্ত্বনা পাবে। পোস্টে তিনি আরও জানান, অন্য অনেকের মতো তিনিও মোদির পতন দেখার অপেক্ষায় আছেন।

উল্লেখ্য, ভারতের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আন্দোলনকারীদের দাবি, ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বাড়তি সুবিধা পাচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে দেশটির নির্বাচন কমিশন ও বিজেপি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দিল্লিতে বিক্ষোভে যোগ দেওয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করতে পারে না বাংলাদেশ: আইনমন্ত্রী

‘নোবেল শান্তি পুরস্কার আমারই পাওয়া উচিত’: দাবি ট্রাম্পের

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, সিদ্ধান্ত ইমরান খানের হাতে: ইউসুফজাই

ইউক্রেনে ভারতীয় মালিকানাধীন ওষুধ কারখানায় রুশ ড্রোন হামলা, নিহত ১

নভেম্বরে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

