ইউক্রেনে ভারতীয় মালিকানাধীন ওষুধ কারখানায় রুশ ড্রোন হামলা, নিহত ১

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরে ভারতীয় কুসুম গ্রুপের মালিকানাধীন একটি বড় ওষুধ কারখানায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, হামলায় কারখানাটির মূল স্থাপনা প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
গত শনিবার (৩ অক্টোবর) সুমি শহরের ওই ওষুধ কারখানায় রুশ ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। হামলার পর ঘটনাস্থল থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই রুশ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি হামলায় নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। জেলেনস্কি জানান, একই দিনে রুশ বাহিনী কিয়েভের পিভনিচনি সেতু এবং দনিপ্রো শহরের একটি যোগাযোগ স্থাপনাতেও ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলায় মোট ছয়জন আহত হয়েছেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরও সুমির এই কারখানায় উৎপাদন কার্যক্রম চালু রেখেছিল কুসুম গ্রুপ। তবে এবারের হামলায় কারখানাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৪০০ কোটি রুপি। কুসুম গ্রুপ নিজেদের ভারতীয় শিকড়ধারী ইউক্রেনীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দিয়ে থাকে।
১৯৯৪ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি শুরুতে ভারত থেকে ইউক্রেনে ওষুধ রপ্তানি করত। বর্তমানে ভারতীয় নাগরিক রাজীব গুপ্তা এটি পরিচালনা করছেন। ২০০২ সালে অন্য কোম্পানির ওষুধ বিতরণ বন্ধ করে নিজেদের ব্র্যান্ডের ওষুধ বাজারজাত শুরু করে কুসুম গ্রুপ। এরপর ২০০৭ সালে ভারতে প্রথম এবং ২০০৯ সালে ইউক্রেনের সুমি শহরে দ্বিতীয় কারখানা চালু করে তারা। বর্তমানে প্রতিষ্ঠানটি ৫০টিরও বেশি ধরনের জেনেরিক ওষুধ উৎপাদন করে, যা ইউক্রেন, উজবেকিস্তান, কাজাখস্তান ও ফিলিপাইনসহ বিশ্বের নয়টিরও বেশি দেশে সরবরাহ করা হয়।
এদিকে, চলতি বছরের গ্রীষ্মকাল থেকে রাশিয়া প্রতিদিন ইউক্রেনে দ্রুতগতির ও তুলনামূলক কম খরচের জেটচালিত শাহেদ ড্রোন দিয়ে হামলা চালিয়ে আসছে। এই ড্রোনগুলো এত দ্রুতগতির যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এগুলো ঠেকাতে হিমশিম খাচ্ছে। অন্যদিকে, ইউক্রেনও চলতি সপ্তাহে প্রায় ২৫০ কিলোমিটার পাল্লার নিজেদের তৈরি এফপি-৭ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো যুদ্ধে ব্যবহার করার কথা জানিয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নভেম্বরে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

