দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

জনগণকে স্বনির্ভর ভারত গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত এক বার্তায় তিনি জনগণকে স্বদেশী পণ্য ও সেবা ব্যবহারের ওপর বিশেষ জোর দেওয়ার কথা বলেন।
সম্প্রতি প্রকাশিত এক অর্থনৈতিক উপাত্তে দেখা গেছে, বৈশ্বিক নানামুখী অস্থিরতার মধ্যেও এপ্রিল-জুন প্রান্তিকে ভারতের অর্থনীতি প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে ৭ দশমিক ৮ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। বিশ্বজুড়ে যুদ্ধ, সংকট ও সরবরাহ ব্যবস্থার বিশৃঙ্খলার কথা উল্লেখ করে নরেন্দ্র মোদি বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ভারতের এই উন্নতি সর্বস্তরের মানুষের যৌথ প্রচেষ্টারই প্রতিফলন।
যুদ্ধজনিত অর্থনৈতিক চাপ মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নাগরিকদের অনাবশ্যক বিদেশ ভ্রমণ ও সোনা কেনা এড়িয়ে চলার তাগিদ দিয়েছেন। একই সঙ্গে বিদেশে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিবর্তে দেশে বিয়ের আয়োজন বা ‘ওয়েড ইন ইন্ডিয়া’ নীতি অনুসরণের আহ্বান জানান তিনি। নরেন্দ্র মোদি আশাবাদ ব্যক্ত করেন, স্বদেশী ভাবধারা জোরদার করার মাধ্যমে স্বাধীনতার শতবর্ষে দেশের যুবসমাজের হাতে একটি উন্নত ভারত তুলে দেওয়া সম্ভব হবে।
এর আগে গত মে মাসেও আন্তর্জাতিক দুর্যোগ ও বিশ্ববাজারের অনিশ্চয়তা এড়াতে গণপরিবহন ব্যবহার, বৈদ্যুতিক যানবাহন গ্রহণ, ঘরে বসে কাজ করা এবং জ্বালানি তেল ও সোনা কেনা সীমিত রাখার আহ্বান জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

কারাগারে বন্দি কর্মকর্তাকে প্রেমিকাসহ হাসপাতালে পাওয়ায় চাঞ্চল্য

ইরান আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছিল: নেতানিয়াহু

কলকাতায় হোটেলে আগুনে বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু, ইজারাদার গ্রেপ্তার, আটক দুই কর্মী

একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্তে নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, ডুবতে দেখে চলে গেলেন প্রেমিকা

পেরুতে এখন ঘরে ঘরে ‘হলান্ড’!

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ, আজ রাতেই হামলার ঘোষণা ট্রাম্পের

