বগুড়ায় ‘আফিফ চিপস’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর উপাদান ব্যবহার করে খাদ্যপণ্য তৈরির দায়ে ‘আফিফ চিপস’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে কারখানা থেকে ৩ মণ ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল লবণ ধ্বংস এবং ২৩ কেজি মানহীন খাদ্যরং জব্দ করা হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার নিশিন্দারা উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা যায়, কারখানাটিতে চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস উৎপাদন করা হচ্ছিল। এছাড়া মানুষের খাবার অনুপযোগী ইন্ডাস্ট্রিয়াল লবণ, অতিরিক্ত মাত্রায় অ্যামোনিয়াম বাই-কার্বোনেট ও অনুমোদনহীন নিম্নমানের রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। সেখানে নষ্ট ও মেয়াদোত্তীর্ণ চিপস বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার পাশাপাশি কর্মরত শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বালাই ছিল না।
এসব অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিক আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বগুড়া সদরের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করে র্যাব-১২ ও জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মণ্ডপে সিসিটিভি ও স্বেচ্ছাসেবক পাহারা নিশ্চিতের নির্দেশ জেলা পূজা উদযাপন পরিষদের

ধুনটে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, নারী আটক

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাহীনসহ গ্রেপ্তার ৪

সোনাতলায় ‘স্মরণিকা হোটেল’কে ৩০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ‘স্বপ্ন সুপার শপ’ ও দই ঘরকে বিএসটিআই’র জরিমানা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কাহালুতে ‘মডার্ণ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী’কে বিএসটিআই’র জরিমানা

বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭

বগুড়া টিভি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি

