বগুড়ায় মৃত্যুর তিন বছর পর নাশকতার মামলায় আসামি গোলাম কিবরিয়া

বগুড়ার কাহালুতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় এমন একজনকে আসামি করা হয়েছে, যিনি তিন বছর আগেই মারা গেছেন। মামলার ১০৯ নম্বর আসামি এস এম গোলাম কিবরিয়া ২০২৩ সালের ১৩ নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি মুরইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
গত বুধবার রাতে কাহালু উপজেলার সাবানপুর গ্রামের মঞ্জুর রহমান সরদার বাদী হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি করেন। এতে ১৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি আসামিদের রাখা হয়েছে অজ্ঞাতনামা হিসেবে।
মৃত ব্যক্তির নাম মামলায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, মামলা নথিভুক্ত করার পর যাচাই করতে গিয়ে এস এম গোলাম কিবরিয়ার মৃত্যুর তথ্য পাওয়া যায়। তাঁর মৃত্যুসনদ সংগ্রহ করে আদালতকে বিষয়টি জানানো হয়েছে।

গোলাম কিবরিয়ার এক আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁর চাচা ২০২৩ সালে মারা গেছেন। মৃত্যুর পর এলাকায় মাইকিংও করা হয়েছিল। এরপরও তাঁকে মামলার আসামি করা হয়েছে, এ ঘটনায় পরিবারের সদস্যরা বিস্মিত।
গত ২০ নভেম্বর রাত ১১টার দিকে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের অঘোর মালঞ্চা গ্রামে গ্রামীণ ব্যাংকের মালঞ্চা শাখার সামনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাসহ ৩০৫ জনকে আসামি করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঢাকা থেকে আ.লীগের কেন্দ্রীয় নেতা বগুড়ার মোস্তাফিজুর গ্রেপ্তার

নাশকতা মামলায় শেরপুরে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

মৃত্যুর সাড়ে ৭ মাস পর নাশকতার মামলায় আসামি আওয়ামী লীগ নেতা

নওগাঁ কারাগারে বন্দী বগুড়ার আওয়ামী লীগ নেতার মৃত্যু

বগুড়ায় দ্রুত চালু হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট, প্রধানমন্ত্রীর সম্মতি

বগুড়ায় টাপেন্টাডলসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড

বগুড়ায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

