মিরপুরে চলন্ত বাসে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বরে চলন্ত অবস্থায় ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে মিরপুর-১০ নম্বরে বাটা মার্কেট ও হোটেল নিউ রোজ হ্যাভেনের সামনে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, মিরপুর-১০ এলাকায় চলাচলের সময় ইতিহাস পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ল ১৫-৮৫০৮।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটির পুরো অংশ পুড়ে যায়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

মিরপুরে শ্রমিক বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার ৫০ ছাড়াল, ৩০ জনই নিষিদ্ধ দলের: পুলিশ

মিরপুরের সড়কে নেই শ্রমিক, নিরাপত্তায় ১০ হাজার পুলিশ মোতায়েন

