তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

দেশে জ্বালানি তেল সরবরাহকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে প্রধান প্রধান তেল ডিপোর নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, জ্বালানি তেল বিপণনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে কিছু এলাকায় ডিলারদের আকস্মিকভাবে চাহিদা বেড়ে যাওয়ায় নির্ধারিত পরিমাণে তেল সরবরাহ পাওয়া যাচ্ছে না বলে তথ্য পাওয়া গেছে। এর ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ ডিপোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিশেষ করে পতেঙ্গা–তে অবস্থিত প্রধান স্থাপনাসহ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ ডিপোকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ী, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশাল ডিপো।

মন্ত্রণালয় জানায়, এসব স্থাপনা দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ এবং এগুলো কেপিআইভুক্ত স্থাপনা হিসেবে বিবেচিত। তাই সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলোর প্রধান ডিপোগুলোতে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত শনিবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. রেজানুর রহমান তেলের গুরুত্বপূর্ণ ডিপোগুলোতে সেনা মোতায়েনের প্রস্তাব দেন। এ বিষয়ে তার স্বাক্ষরিত দুটি পৃথক চিঠি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানো হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

