মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মরিশাসে কর্মস্থলে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন বাংলাদেশি শ্রমিক। কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি ভারী একটি বাক্স নামানোর সময় সেটি তাঁদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে দেশটির প্লেইন-দেস-পাপায়েস এলাকার মসজিদ রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। তাঁরা তিনজনই ওই এলাকার একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাজ করতেন।

মরিশাসের সংবাদমাধ্যম ডেফি মিডিয়া ও লেক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় শ্রমিকেরা একটি কনটেইনার থেকে কাচের প্যানেল রাখা বাক্স নামানোর কাজে নিয়োজিত ছিলেন। একপর্যায়ে ভারী বাক্সটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ওপর পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে প্লেইন-দেস-পাপায়েস থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কী কারণে বাক্সটি পড়ে গেল এবং কর্মস্থলে নিরাপত্তাব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মরিশাসে কর্মরত তিন বাংলাদেশির এমন আকস্মিক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কর্মস্থলে এ ধরনের দুর্ঘটনা প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

ডিসেম্বরেই চূড়ান্ত হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো

আজ জেলহত্যা দিবস

ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিটি করপোরেশনে সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন, ফি ১০ হাজার টাকা

দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিবি হারুনসহ ৮ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত, একজনকে বাধ্যতামূলক অবসর

