নাশকতা মামলায় শেরপুরে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে উপজেলার দুটি স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের ধরা হয়।
তদন্তে প্রাপ্ত ওই আসামিরা হলেন, কুসুম্বী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কমিটির সহসভাপতি মো. সাইফুল ইসলাম (৪৮) এবং গাড়ীদহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক মো. বয়জাল হোসেন (৪৮)। সাইফুল বাগড়া হঠাৎপাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে ও বয়জাল জয়নগর গ্রামের মৃত হেদায়াতুল্লাহ প্রামানিকের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২ টার দিকে সাইফুলকে নিজ বাড়ি থেকে এবং দেড়টায় বয়জালকে বসতবাড়ির সামনে থেকে গ্রেপ্তার শেষে আদালতে সোপর্দ করা হয়।
জানা যায়, গত ১৫ নভেম্বর ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ এলাকায় ককটেল বিস্ফোরণ ও চলন্ত ভ্যানে অগ্নিসংযোগের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, “নাশকতার মামলায় ওই দুজনকে আদালতে পাঠানো হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঢাকা থেকে আ.লীগের কেন্দ্রীয় নেতা বগুড়ার মোস্তাফিজুর গ্রেপ্তার

মৃত্যুর সাড়ে ৭ মাস পর নাশকতার মামলায় আসামি আওয়ামী লীগ নেতা

শেরপুরে গণশুনানিতে জনতার প্রশ্ন, এমপির আশ্বাস

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১

বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে পড়ে শিশুর মৃত্যু

শেরপুরে সাবেক কাউন্সিলর তাপস মালাকার আর নেই

শেরপুরে ২০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ

শেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

