বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে পড়ে শিশুর মৃত্যু

বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে পড়ে রাফিউল ইসলাম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিউল শেরপুর পৌরসভার পূর্ব ঘোষপাড়া এলাকার অটোরিকশাচালক আশরাফুল ইসলাম ও সনিয়া খাতুন দম্পতির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশেই করতোয়া নদীর পাড়ে খেলতে যায় রাফিউল। একপর্যায়ে নদী থেকে কচুরিপানার ফুল তুলতে গিয়ে অসাবধানতাবশত সে পানিতে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে তার সঙ্গে থাকা অন্য শিশুরা দ্রুত বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়।
পরে স্বজন ও স্থানীয় লোকজন নদী থেকে রাফিউলকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম জানান, পরিবার থেকে প্রথমে বিষয়টি থানায় জানানো হয়নি। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, দাফনের প্রস্তুতি হিসেবে শিশুটির মরদেহ কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। পরে পরিবারের সঙ্গে কথা বলে সমন্বয় করে তিনি মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ঘটনায় থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, নদীতে পড়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে সাবেক কাউন্সিলর তাপস মালাকার আর নেই

শেরপুরে ২০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ

শেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে ছাত্রলীগ-আ.লীগের তিন নেতা গ্রেপ্তার

শেরপুরে ১০০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

শেরপুরে ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

