তিন বাহিনীর বিশেষ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত পর্ব দেখতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে বহনকারী হেলিকপ্টার স্বর্ণদ্বীপে অবতরণ করে।
সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সেখানে সশস্ত্র বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর অংশগ্রহণে আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন পর্যবেক্ষণ করবেন তিনি।
তিন বাহিনীর বিশেষায়িত ফোর্সের সমন্বয়ে এবারই প্রথম এ ধরনের যৌথ মহড়ার আয়োজন করা হয়েছে। এতে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।
মহড়া পর্যবেক্ষণের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখার কথা রয়েছে সরকারপ্রধানের। এ সময় অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রমও সরেজমিনে দেখবেন তিনি।
বিশেষ এই প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

কিশোরগঞ্জে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ’ বিক্ষোভ মিছিল

ভয়াল রাতের পিঁপড়ে কুমারী, পোড়োবাড়িতে ইউটিউবারদের শেষ রাত

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেপ্তার

এমপির জন্য ২ ঘণ্টা দেরিতে ছাড়ল ফেরি

নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যার জেরে ৮ বাড়িতে অগ্নিসংযোগ

নিখোঁজের আড়ালে ছিল হত্যা, দুই বছর পর পুকুরে মিলল মা-ছেলের কঙ্কাল

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

