নিখোঁজের আড়ালে ছিল হত্যা, দুই বছর পর পুকুরে মিলল মা-ছেলের কঙ্কাল

নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজের ঘটনায় দুই বছর পর উঠে এসেছে ভয়াবহ এক হত্যাকাণ্ডের তথ্য। পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক নারী ও তার শিশুপুত্রকে হত্যার পর পুকুরে মাটিচাপা দিয়ে গুম করা হয়েছিল বলে জানিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় নিহত নারীর দুই সৎ ছেলে ও এক নাতিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৪ মে) দুপুরে উপজেলার জয়াগ ইউনিয়নের জয়াগ গ্রামের আবু আমিনের বাড়ির পুকুরে ভেকু মেশিন দিয়ে খনন চালিয়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, কমলা বেগম (৩২) ও তার ছেলে মোহাম্মদ নোমান (৯)। কমলা বেগম একই এলাকার মৃত আবুল কালাম আজাদের স্ত্রী ছিলেন।

সিআইডি সূত্রে জানা গেছে, কমলা বেগমের জীবনে একসময় নতুন করে সংসার শুরু হয়েছিল। স্বামী হারানোর পরও তিনি নিজের সন্তান ও সৎ সন্তানদের নিয়ে একই বাড়িতে বসবাস করতেন। বাইরে থেকে পরিবারটি স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে চলছিল সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব।
প্রায় সাত-আট বছর আগে আবুল কালাম আজাদের মৃত্যুর পর পারিবারিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধ বাড়তে থাকে। একপর্যায়ে ২০২৪ সালের জানুয়ারিতে কমলা বেগম ও তার ছেলে নোমানকে হত্যা করা হয় বলে তদন্তে উঠে এসেছে। পরে শুকনো মৌসুমের সুযোগ নিয়ে মরদেহ দুটি পুকুরে পুঁতে রাখা হয়।
ঘটনার কিছুদিন পর, ২০২৪ সালের ১০ মার্চ সৎ ছেলে জিয়াউর রহমান সাগর সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেখানে উল্লেখ করা হয়, আগের দিন থেকে তাদের সৎ মা নিখোঁজ এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
নিখোঁজের খবর শুনে কমলা বেগমের ছোট বোন রহিমা বেগম ছুটে আসেন। তিনি পরিবারের সদস্যদের কাছে খোঁজ নিলেও সন্তোষজনক উত্তর পাননি। পরে ১৪ মার্চ নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ একটি পিটিশন মামলা দায়ের করেন তিনি। মামলায় সাগর, রাজু, শ্যামলী ও কাজলকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়।
আদালতের নির্দেশে প্রথমে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত শুরু করে। পরে মামলাটির তদন্তভার যায় সিআইডির কাছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘ তদন্তের একপর্যায়ে নিহতের দুই সৎ ছেলে রাজু ও সাগর এবং নাতি টিপুকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে পুকুরে খনন চালিয়ে কঙ্কাল দুটি উদ্ধার করা হয়।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কঙ্কাল উদ্ধারের সময় স্থানীয় লোকজন ভিড় করেন। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভও করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

