বগুড়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ গ্রেফতার ২

বগুড়ার গাবতলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার। তিনি উপজেলার রানীরপাড়া গ্রামের আব্দুল ওহাবের স্ত্রী। অপরজন, মিল্টন হোসাইন (৪০) উপজেলার সোন্দাবাড়ী ভবের বাজার এলাকার আব্দুল মজিদের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, সুরাইয়া জেরিন রনি নামের এক ব্যক্তির করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, মামলার পরিপ্রেক্ষিতে নাজমা আক্তার ও মিল্টন হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বগুড়ায় আ. লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

বগুড়ায় শিমু বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা, ব্যবস্থাপকের কারাদণ্ড

৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বগুড়ায় ধূমপানের ভিডিও নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের

বগুড়ায় এমবিবিএস পরিচয়ে রোগী দেখছিলেন ভুয়া চিকিৎসক

বগুড়ায় নিমকি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা

বগুড়া শজিমেক হাসপাতালে ছয়তলা থেকে পড়ে প্রাণ গেল নারীর

বগুড়ায় বাসে স্কুল ব্যাগে মিলল ৩ হাজার ইয়াবা

